Home বিনোদন তোমাকে জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান: নাঈম

তোমাকে জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান: নাঈম

0
184

নব্বই দশকে যারা সিনেমার দর্শক ছিলেন, কিংবা পরবর্তীতে যারা ওই সময়ের সিনেমাগুলো দেখেছেন, তাদের সবার কাছেই প্রিয় এক জুটি নাঈম ও শাবনাজ। ঢাকাই সিনেমার অন্যতম মিষ্টি ও সফল জুটি তারা। খুব বেশি দিন অভিনয় না করলেও দর্শকদের হৃদয়ে ভালোবাসাময় একটি জায়গা দখল করেছেন এই তারকাদ্বয়।

একসঙ্গে কাজের সুবাদে নায়ক নাঈম ও নায়িকা শাবনাজের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সম্পর্ককে তারা পূর্নতা দেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন দু’জন। এই তারকা দম্পতি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। এখন সংসার নিয়েই ব্যস্ত তারা।

আজ শাবনাজের জন্মদিন। বিশেষ এই দিনটিতে শুভেচ্ছায় ভাসছেন এই নন্দিত নায়িকা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন নাঈম।

তিনি সামাজিকমাধ্যম ফেসবুকে দুজনের একটি ছবি পোষ্ট করে লিখেন, ‘শাবনাজকে জন্মদিনের শুভেচ্ছা।তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা সুস্বাস্থ্য এবং হেদায়েত দান করুন।’

‘চাঁদনী’ সিনেমা পর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই জুটি। অভিনয় ক্যারিয়ারে তারা জুটি বেঁধে ২১টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ চলচ্চিত্রের নাম ‘ঘরে ঘরে যুদ্ধ’। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি। নাঈম-শাবনাজ পর্দা থেকে হারিয়ে গেলেও দর্শকের হৃদয়ে এখনো অমলিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here