Home আলোচিত মাত্র ১৫ মিনিটেই থেমে গেল ইভ্যালি!

মাত্র ১৫ মিনিটেই থেমে গেল ইভ্যালি!

0
114

সচল হওয়ার মাত্র ১৫ মিনিটের মাথায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সার্ভার ডাউন হয়ে গেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৬ মিনিটে ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।

ইভ্যালির ওই পোস্টে গ্রাহকদের উদ্দেশে বলা হয়, ‘আপনাদের ভালোবাসা আমাদের সবসময়ই অনুপ্রাণিত করে। বহু প্রতীক্ষায় থাকা সকল গ্রাহক একসাথে অ্যাপে প্রবেশের কারণে আমাদের সিস্টেম লোড নিতে ব্যর্থ হয়েছে। আমাদের টেকনিক্যাল টিম খুব শিগগিরই বিষয়টি সমাধান করে আপডেট শেয়ার করবে। ইভ্যালির সাথে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’

এর আগে, জানানো হয়, শুক্রবার রাত ১০টায় ‘ধন্যবাদ উৎসব’ এর মাধ্যমে ব্যবসায় ফিরছে ইভ্যালি। তবে ইভ্যালি আপাতত আগের ডোমেইনে (https://evaly.com.bd) ব্যবসা করার সুযোগ পাচ্ছে না। ব্যবসা চালু করতে নতুন ডোমেইন নিতে হয়েছে।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, শুক্রবার ইভ্যালি ডটকম লাইভ হবে। আমরা চেয়েছিলাম পূর্বের মতোই ইভ্যালি ডটকম ডটবিডি ডোমেইনটি চালু করতে। তবে ডোমেইন বিটিসিএল থেকে আমাদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। আশা করছি, দ্রুত আমরা পেয়ে যাব। সবকিছু নতুন হওয়ায় আপাতত পুরাতন ডাটা থাকবে না। তবে বিচলিত হবেন না। পুরাতন সকল ডাটা অ্যামাজনের কাছে সুরক্ষিত আছে। আশা করছি, পুরাতন সার্ভারের সমস্যা দ্রুতই সমাধান করতে সক্ষম হব।

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, এখন থেকে আমরা আর লোকসান দিয়ে পণ্য বিক্রি করব না। তবে লাভ করে পণ্য বিক্রি করলেও, গতানুগতিক বাজারের তুলনায় আমরা গ্রাহকদের বেস্ট প্রাইস দিতে পারব।

তিনি বলেন, পিক অ্যান্ড পে, ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ বিফোর ডেলিভারি; মূল্য পরিশোধের এই তিনটির যেকোনো একটি উপায় ব্যবহার করে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় এখন ইভ্যালি থেকে কেনাকাটা করা যাবে।

এ ছাড়াও ইভ্যালি থেকে কেনাকাটায় প্রতিটি অর্ডার ডেলিভারির জন্য একটি ‘স্টার’ পাবেন গ্রাহকরা। অর্জিত স্টার ব্যবহার করে বিশেষ মূল্যছাড়ে কেনাকাটার জন্য বিভিন্ন সময় চমকপ্রদ অফার দেবে ইভ্যালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here