Home আলোচিত বুবলী এখন কোথায়?

বুবলী এখন কোথায়?

0
239

ঢাকাই সিনেমার প্রিয়মুখ শবনম বুবলী। ক্যারিয়ারের প্রথম থেকেই দশর্কপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। সম্প্রতি বিভিন্ন বিষয়ে আলোচনায় রয়েছেন তিনি। তবে কোনো বিষয়ে বিচলিত নন বুবলী। খোশ মেজাজেই অভিনয় করে যাচ্ছেন।

সম্প্রতি সাইমন সাদিকের সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন ‘চাদর’ সিনেমায়। এর শুটিংয়ের জন্য তিনি বান্দরবানে ছিলেন। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে।

২২ অক্টোবর শুটিংয়ের জন্য প্রথমে আকাশপথে চট্টগ্রাম যান সিনেমার প্রধান দুই তারকা সাইমন-বুবলী। পরে সেখান থেকে বান্দরবান যান তাঁরা। জানা গেছে, বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে টানা কয়েক দিনের শুটিং হয়েছে চাদর সিনেমার একটি গানের। ২৫ তারিখে গানটির শুটিং শেষ করে এখন ঢাকায় রয়েছেন বুবলী।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনীয় ‘চাদর’ সিনেমা পরিচালনা করছেন নির্মাতা জাকির হোসেন রাজু। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন সাইমন ও বুবলী।

চাদর সিনেমায় সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ। চাদর সিনেমার জন্য বিএফডিসিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here