Home বিনোদন অভিনয় ও চরিত্র নিয়ে আমি খুব ওপেন: সাফা কবির

অভিনয় ও চরিত্র নিয়ে আমি খুব ওপেন: সাফা কবির

0
159

এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন। নিয়মিত কাজ করে যাচ্ছেন একের পর এক সব নাটকে।

এদিকে তিনি টিভি নাটকে যেমন সরব, একইভাবে ওয়েব ফিল্মেও সরব। আলোচিত ‘বলি’ ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এছাড়া গতমাসে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাফা কবির বলেন, সব ধরণের চরিত্রে অভিনয় করতে চাই। অভিনয় নিয়ে ও চরিত্র নিয়ে আমি খুব ওপেন। যেখানে গল্প আছে, যেখানে আমার অভিনয়ের সুযোগ আছে, যেখানে অভিনয় করে আনন্দ পাব, তেমন চরিত্র বেশি বেশি করতে চাই। একই রকম চরিত্রে কাজ করতে চাই না।

শোবিজে প্রাপ্তি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাপ্তি অনেক। অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি এটা তো শোবিজে এসেই। অভিনয় করি বলেই এতো মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আলাদা একটা সম্মানও পাই দর্শকের কাছ থেকে।

নিজের অভিনয় দেখে কী মনে হয়?, সাফা কবির বলেন, সত্যি কথা বলতে নিজের অভিনয় দেখে রাগ লাগে। মনে হয় আরও ভালো করলে ভালো লাগত। আরও ভালো করতে পারলে ভালো হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here