সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করলেন অভিনেতা সিদ্দিক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নেমেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে বেশ সরব তিনি। প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সিদ্দিক।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে সর্বোচ্চ নম্বর নিয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হলাম। সবসময় আমি নিয়মে বিশ্বাসী, নিয়মের বাইরে কোনো কিছু হোক, সেটা আমি চাই না।

সিদ্দিক আরও লেখেন, এ দেশ তো আমার, আপনার, সবার। তাকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব আমাদেরই। সবাইকে বলব, দেশের নিয়মকানুন মেনে চলুন। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ জীবন গড়ুন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *