তুরস্কে ছুটি কাটাচ্ছেন নুসরাত ফারিয়া

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার শুটিং, স্টেজ পারফরমেন্স, বিজ্ঞাপনচিত্র-সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন তিনি। তবে সব ব্যস্ততা সরিয়ে বিদেশে গিয়ে অবসর যাপন করছেন এ নায়িকা। ছুটি কাটাতেই ১৮ অক্টোবর রাতে তুরস্কে উড়াল দেন তিনি।

তুরস্কে নিজের মতো করে সময় কাটাচ্ছেন ফারিয়া। এমনভাবে ঘুরে বেড়াচ্ছেন, দেখে মনে হবে তিনি সেখানকার স্থানীয়। তার কথায়ও বোঝা গেল এমনটা।

ফারিয়া বলেন, “আমার কাজিনরা থাকে এখানে। আমি ওদের সঙ্গে ছুটি কাটাতে এসেছি। সর্বশেষ তিন-চার মাস ‘ভয়’ ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি, বিজ্ঞাপনের শুটিংসহ আরও নানান ব্যস্ততার মধ্যে কেটেছে। সপ্তাহখানেকের ছুটি পেয়েই এখানে ঘুরতে চলে এসেছি। এ নিয়ে দ্বিতীয়বার আমি তুর্কিতে এসেছি।

মজার বিষয় হলো কাজিনরা থাকায় এখানে নিজেকে একদমই পর্যটক মনে হচ্ছে না। স্থানীয়দের মতো ঘুরে বেড়াচ্ছি। যা আমি খুব উপভোগও করছি।”

এদিকে দেশে ফিরে থাইল্যান্ডের বিমান ধরবেন নুসরাত ফারিয়া। সেখান শুরু হবে টলিউডের সিনেমা ‘বিবাহ অভিযান-টু’ সিনেমার শুটিং। এটি পরিচালনা করবেন সৌমিক হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *