ঘূর্ণিঝড় সিত্রাং: তিন বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।

সোমবার (২৪ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

জনসংযোগ কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করে। উপকূলের ১৩ জেলায় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *