Home আলোচিত বুবলীকে নিয়ে বান্দরবান গেলেন সাইমন!

বুবলীকে নিয়ে বান্দরবান গেলেন সাইমন!

0
106

শরতের সন্ধ্যা নামছে। শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দরজা খুলে যাত্রীর অপেক্ষায় বন্দরে। সেটার সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হলেন দু’জন তারকা। উচ্ছল চাহনিতে ক্যামেরাবন্দি হওয়া তারকাদ্বয় হলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নায়িকা শবনম বুবলী।

তাদের সঙ্গে অবশ্য নির্মাতা জাকির হোসেন রাজুকেও দেখা গেলো।

কিন্তু হঠাৎ কোথায় উড়াল দিলেন তারা? প্রশ্নটার উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় সাইমনের সঙ্গে। ততক্ষণে তাদের বিমানযাত্রা শেষ! কল রিসিভ করেই এ নায়ক জানালেন, চট্টগ্রামে আছেন, তবে এটাই গন্তব্য নয়। তারা যাচ্ছেন মূলত বান্দরবান।

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন ও বুবলী। ছবিটির গানের শুটিংয়ে অংশ নিতেই সাইমন, বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবানে যাচ্ছেন। সেখানের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষে আগামী ২৫ অক্টোবর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ছবিতে সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

সাইমন বললেন, ‘বান্দরবানে আমাদের একটি গানের শুটিং হবে। আসলে গানটা বান্দরবান ডিমান্ড করছে; তাই এত কষ্ট করে যাওয়া। এখানে তিনদিন শুটিং হবে। এরপর ২৫ অক্টোবর ঢাকায় ফিরবো।’

গেলো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হয় ‘চাদর’-এর শুটিং। টানা চিত্রায়নে অধিকাংশ সংলাপ-দৃশ্যের কাজ সমাপ্ত করা হয়। সাইমন জানালেন, আগামী ২৮ অক্টোবরের মধ্যে শুটিং পর্ব পুরোপুরি শেষ হবে।

চাদর ছবির জন্য এফডিসিকে ৭০ লাখ টাকা অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এই ছবির বাজেট প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন স্পনসরের কাছ থেকে সংগ্রহ করেছে এফডিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here