ফুটবল খেলতে মাঠে নামলেন মিম-রাজ-সিয়াম

আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা দামাল। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবির ট্রেলার ও গান।

মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারণার জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে টিম দামাল। এই ম্যাচে খেলতে মাঠে নামেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়ামরা।

পেশাদার খেলোয়াড়দের সঙ্গে টিম গঠন করে মাঠে নামেন দামাল সিনেমার অভিনয়শিল্পীরা।

এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জেতার জন্য দামাল টিম খেলতে নেমেছে। অবশ্যই জিতে মাঠ ছাড়ব আমরা।’

সিনেমাটিতে সিয়াম-রাজ-মিম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’ ছবিটি। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *