Home আলোচিত মাল্টিপ্লেক্সেই ১৪ কোটি টাকার ব্যবসা করেছে ‘হাওয়া’!

মাল্টিপ্লেক্সেই ১৪ কোটি টাকার ব্যবসা করেছে ‘হাওয়া’!

0
155

মেজবাউর রহমান সুমন পরিচালিত বর্তমান সময়ের আলোচিত বাংলা ছায়াছবি ‘হাওয়া’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৯ জুলাই।

প্রথমে ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির পর সিনেমাটি প্রতি শুক্র ও শনিবার এখনো হাউজফুল চলছে মাল্টিপ্লেক্সগুলোতে।

জানা গেছে, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘হাওয়া’ সিনেমার ১৪ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। একই মাসে মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমার চেয়ে এগিয়ে। পরাণ মাল্টিপ্লেক্সে ১০ কোটি টাকার টিকিট বিক্রি করেছে।

মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সে, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্রগ্রামের সিলভার স্ক্রিন।

এই ৪ মাল্টিপ্লেক্সের বিপণন কর্মকর্তারা নাম প্রকাশ করার শর্তে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

‘হাওয়া’ সিনেমায় গভীর সমুদ্রে একদল জেলে মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনার মুখোমুখি হন। কখনও উত্তাল সমুদ্রে, কখনও মানুষের আচরণে মাছধরা নৌকাটি হয়ে ওঠে সমুদ্রের চেয়েও ভয়ংকর। আর রহস্যময় এক নারীকে নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। এর মাঝেই রহস্যময় অনেক বিষয় দর্শকদের মনোযোগ আকর্ষণ করে ছবিটির শেষ অবধি।

হাওয়া সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here