Home বিনোদন সাইফ খানের সঙ্গে জুটি বাঁধলেন চিত্রনায়িকা নিপুণ

সাইফ খানের সঙ্গে জুটি বাঁধলেন চিত্রনায়িকা নিপুণ

0
100

সাইফ খানের সঙ্গে আবারও জুটি বাঁধলেন নিপুণ আক্তার। ঢাকার উত্তরায় একটি শুটিং হাউসে উত্তম আকাশের পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন নিপুণ ও সাইফ। বিজ্ঞাপনটিতে একটি জিঙ্গেল রয়েছে।

এর আগেও অভিনেতা সাইফ খান ও অভিনেত্রী নিপুণ আক্তার জুটি বেঁধে অভিনয় করেছেন। এ জুটি ‘বন্ধু মায়া লাগাইছে’তে অভিনয় করেছেন।

দীর্ঘদিন পর নিপুণের সঙ্গে কাজ করে সাইফ খান তার আনন্দের কথা জানান।

তিনি বলেন, ‘নিপুণের সঙ্গে কাজ করা সব সময় উপভোগ্য। তার সঙ্গে প্রথম সিনেমা বন্ধু মায়া লাগাইছেতে অভিনয় বেশ সুখকর অভিজ্ঞতা ছিল আমার জন্য। আশা করি নতুন বিজ্ঞাপনচিত্রটি সবার পছন্দ হবে।’

জানা গেছে, শিগগিরই এডিটিং, কালারসহ বাকি কাজ শেষ করে বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here