Home বিনোদন পরীমণির জন্মদিনে আকুয়া রঙে সাজবে ছেলেরা, শুভ্র সাদায় মেয়েরা

পরীমণির জন্মদিনে আকুয়া রঙে সাজবে ছেলেরা, শুভ্র সাদায় মেয়েরা

0
95

ঢাকাই সিনেমার জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ব্যক্তি ও কর্মজীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন এই তারকা। প্রতিবার নিজের জন্মদিন ঘটা করে উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

জন্মদিনের আগেই কাছের মানুষদের আমন্ত্রণ জানালেন, বলে দিলেন পোশাক পরিধানের রং কী হবে। এবারের জন্মদিনটিও মনে রাখার মতো করে পালন করতে যাচ্ছেন তিনি, তা অনুমিতভাবেই বলা যায়।

মা হওয়ার পর পরীর এটি প্রথম জন্মদিন। তাই স্বামী-সন্তান নিয়ে তার সাজ অবশ্যই আমন্ত্রিত অতিথিদের নজর কাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এ ছাড়া পরীর জন্মদিনের অনুষ্ঠানে ছেলেদের আকুয়া ও মেয়েদের সাদা রঙের পোশাক পরে আসার অনুরোধ করা হয়েছে।

এর আগে পরী নিজের জন্মদিনে ভিন্নরকম পোশাকে আমন্ত্রিত অতিথিদের নজর কাড়েন। কখনো ময়ূর তো কখনো তামিল লুকে হাজির হয়ে মঞ্চ মাতান। তাই ২৪ অক্টোবর নিজের জন্মদিনে তিনি কী পোশাক পরবেন তা নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here