মির্জাপুরে শেখ রাসেল দিবস উদযাপন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যের আলোকে নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হীতেশ চন্দ্র পুলক, বর্তমান ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

অপরদিকে পৌরসদরের ঐতিহ্যবাহী মির্জাপুর পাইলট বালিকা হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *