Home আন্তর্জাতিক সীমান্তে কেউ ‘খোঁচালে’ উপযুক্ত জবাব দেওয়া হবে: মোদি

সীমান্তে কেউ ‘খোঁচালে’ উপযুক্ত জবাব দেওয়া হবে: মোদি

0
103

আন্তর্জাতিক ডেস্ক- সীমান্তে ভারতকে কেউ পরীক্ষা করতে চাইলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে নিহত জোয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শনিবার রাজস্থানের জয়সালমারে তিনি এ কথা জানান।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জয়সালমারের কৌশলগত লঙ্গওয়ালা পোস্টে সেনাদের নিয়ে দীপাবলি কাটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি উত্তর জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ভাষণে সীমান্তে হুঁশিয়ারি বার্তা দেন।

 

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবছর জয়সালমারে সেনাদের নিয়ে দিওয়ালি উদযাপন করেন নরেন্দ্র মোদি। আজ শনিবার জয়সালমারে তিনি বলেন, ‘অনেকে অবাক হন মোদিজি কেন প্রতিবছর সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেন। কিন্তু এটি এমন একটি উৎসব যেখানে আপনারা সবাই নিজের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের নিয়ে উদযাপন করেন। আমি মনে করি, আপনারা আমার নিজের পরিবার। আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। তবে এগুলো শুধুই আমার পক্ষ থেকে নয়। এটি ১৩০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে।’

 

এ সময় সীমান্তে নিযুক্ত ভারতীয় জওয়ানদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি যত সময় আপনাদের সঙ্গে কাটাবো এদেশকে সেবা করার প্রতিজ্ঞা আমার তত দৃঢ় হবে।’

 

গতকাল শুক্রবার সীমান্তে পাক সেনার হামলায় প্রাণ যায় ১১ ভারতীয়ের। তার মধ্যে জওয়ান রয়েছেন, রয়েছেন সাধারণ মানুষও। তার পরের দিনই জওয়ানদের মাঝে গিয়ে মোদি বুঝিয়ে দিতে চাইলেন, ছেড়ে কথা বলবে না ভারতও।

 

তিনি এদিন বলেন, ‘‘একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও লঙ্গেওয়ালার নাম সারা দেশের মানুষের মুখে মুখে ফেরে। লঙ্গেওয়ালার লড়াইয়ের ইতিহাস প্রত্যেক ভারতীয়ের স্মৃতিতে উজ্জ্বল। সবাই জানে, ‘জো বলে সো নিহাল, সৎ শ্রী আকাল’ ধ্বনির কথা।’’

 

মোদী আসলে ১৯৭১ সালের ভারত-পাক লড়াইয়ের প্রসঙ্গ মনে করিয়ে দিতে চাইছেন। পরের বছরই সেই ঐতিহাসিক ঘটনার ৫০ বছর পূর্ণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here