Home ফিচার অভিনেতা মাসুম আজিজ আর নেই

অভিনেতা মাসুম আজিজ আর নেই

0
178

রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয়েছে একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা মাসুম আজিজের।

বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি জানান, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মৃত্যু হয় অভিনেতার।

গোলাম কুদ্দুছ বলেন, ‘মাসুম আজিজের মরদেহ আজ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

‘দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সবার শেষ শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেয়া হবে পাবনার গ্রামের বাড়িতে। সেখানেই তার দাফন হবে।’

মঞ্চ ও টিভি নাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মাসুম আজিজ ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। ২০১৭ সালে তাঁর হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাঁকে ‘লাইফ সাপোর্টে’নেওয়া হয়। চিকিৎসকেরা চেষ্টা করছিলেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ সোমবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here