আমরা ১৯টি সংগঠন এক হয়ে গেছি: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর ফল নিয়ে চলতি মেয়াদে বহু আলোচনা ও সমালোচনা হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন জায়েদ-নিপুণ। যদিও আদালত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

তবে বিষয়টি অনেকটা আড়ালে চলে যায়। কিন্তু সম্প্রতি জায়েদ খান অভিযোগ করেছেন, ‘এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর একটা পরিবেশের জন্ম দিয়েছিলাম সেটি এখন আর নেই।’

বিষয়টি নিয়ে একটি সংবাদবাধ্যমের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা নিপুণ। বলেন, এফডিসির পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। এফডিসের পরিবেশ এখন অনেক ভালো। এফডিসি এখন শৃঙ্খলার মধ্যে চলছে। আজ ছুটির দিন শিল্পী সমিতির অফিস বন্ধ। কিন্তু আগে এটা হত না। কখনো কখনো রাতভর খোলা থাকত। মধ্যরাত পর্যন্ত খোলা থাকত। তা হবে কেন? এটা তো সরকারি জায়গায়। নিয়ম মনে চলতে হবে। যে কেউ এসে দেখে যাক এফডিসির পরিবেশ অনেক সুন্দর।

এফডিসিতে ১৯টি সংগঠন, এত সংগঠনের প্রয়োজন আছে কি? জানতে চাইলে তিনি বলেন, সংগঠনের দরকার আছে। ধরুন ক্যামেরাম্যানদেরও সংগঠন আছে। তাদের সমস্যা হলে কে দেখবে? সংগঠন থাকা উচিত। আমরা ১৯টি সংগঠন কিন্তু এক হয়ে গেছি। আমরা যা কিছু করছি সব সংগঠন মিলে করছি। বঙ্গবন্ধুর জন্মদিন, ভাষা দিবসসহ নানা অনুষ্ঠান সব সংগঠন মিলে করছি। তবে, সবচেয়ে প্রয়োজন হচ্ছে প্রয়োজক সমিতিটাকে। প্রযোজক সমিতির কার্যক্রম বেশি দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *