Home দেশের খবর ঢাকা বাসাইলে সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেফতার

বাসাইলে সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেফতার

0
77

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের আদালত পাড়া ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলা পাড়ার আঃ হালিম মিয়ার ছেলে।

বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের আদালত পাড়া ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০২১ সালে সিআর মামলা হয়। মামলার পর থেকে সে দুলাল মিয়া পরির্বতন করে এম জামান নাম দিয়ে দেশের বাহিরে চলে যায়। সিআর মামলায় তিন বছরের সাজা হয়েছে।

তিনি বলেন, দুলাল নাম পরির্বতন করে দেশের বাহিরে চলে যায়। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থঋণ নিয়ে আত্মসাৎ করেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here