তাদের আমি চিনি, আর চুপ করে থাকতে পারলাম না: শাকিব

অভিনেত্রী বুবলীর সঙ্গে সম্পর্ক ও ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর এখন ‘টক অব দ্যা কান্ট্রি’ ইস্যু শাকিব খান। দ্বিতীয় বিয়ে ও সন্তান জন্মের প্রায় আড়াই বছর পরে তাকে প্রকাশ্যে আনায় একাংশ নেতিবাচক মন্তব্যও করছেন ঢালিউড সুপারস্টারকে নিয়ে। আবার একই সময়ে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী পূজা চেরির সঙ্গে প্রেম-ভালোবাসার সম্পর্ক রয়েছে শাকিব খানের!

শাকিব খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ইতোমধ্যে বিরক্ত প্রকাশ করেছেন পূজা চেরি। এ নিয়ে স্পষ্ট বক্তব্যও জানিয়ে দিয়েছেন এই নায়িকা। এমনকি সবাইকে হুঁশিয়ারও করেছেন তিনি। তারপরও যখন চারদিকে গুঞ্জন চাউরই হচ্ছে সেই মুহূর্তে গুঞ্জনকারীদের সতর্ক করেছেন শাকিব খান।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোরভাবে জানালেন যারা মিথ্যা নোংরামি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।

পরে এ নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন কিং খান। তিনি বলেছেন, যারা নায়িকা পূজা চেরিকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে তাদের আমি চিনি। তারা আমার চলচ্চিত্র ক্যরিয়ার ও ব্যক্তিজীবন ধংসের জন্যই এমন অপপ্রচার চালাচ্ছে। অনেক হয়েছে, বাড়াবাড়িরও একটা সীমা আছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি।’

ঢাকাই সিনেমার এই সুপারস্টার বলেন, ‘ষড়যন্ত্রকারীরা একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে। আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?

শাকিব বলেন, ‘মূল ষড়যন্ত্রকারি দু’জন, একজন হলো চলচ্চিত্র প্রযোজক। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *