এ খবর কোথা থেকে এলো, বুঝতে পারছি না: বুবলী

বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। অবশেষে ছেলেকে প্রকাশ্যেও এনেছেন তারা। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

এরপর শুটিংয়েও ফিরেছেন শাকিব-বুবলী। কিন্তু বারবার একটি বিষয় নিয়ে গুঞ্জন হয়েছে বেশ। তা হলো শাকিব-বুবলীর বিচ্ছেদ। যদিও কদিন আগেই বিষয়টি অস্বীকার করেন তিনি। এবার এই বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুবলী।

তিনি বলেন, কয়েকটি অনলাইনে পোর্টালে খবরটি দেখেছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এ খবর কোথা থেকে এল, বুঝতে পারছি না। এটি পুরাটাই মিথ্যা। দেখুন, আমরা যেদিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর, ভালো খবর প্রকাশ করলাম, সেদিনই এ মিথ্যা খবর এল।

আপনারা তো প্রেম ও বিয়ের খবর আগে থেকেই কিছুটা হলেও জানতেন। এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছে। সে সময় এসব খবরে অতটা গুরুত্ব দিইনি। বেশি গুরুত্ব ছিল বাবুর খবরটি নিয়ে। কিন্তু এত ভালো একটা খবর দেওয়ার দিনই এ ধরনের একটা ভিত্তিহীন খবর! খুবই মর্মাহত হয়েছি, খারাপ লেগেছে। এ ধরনের ঘটনা ঘটলে আমরা মা–বাবা মিলে এভাবে কি বাবুর খবরটি সবাইকে দিতাম?

সাংবাদিক ভাইদের দোষ দেব না। আমার কাছে মনে হয়েছে, তৃতীয় পক্ষ কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়িয়েছে। সেই পক্ষ সাংবাদিক ভাইদের এ বিষয়ে মিথ্যা খবরটি লিখতে উৎসাহিত করেছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *