আমাকে ফলোয়ার হারানোর ভয় দেখিয়ে লাভ নেই: শবনম ফারিয়া

হঠাৎ করেই কমে গেছে ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার সংখ্যা। ফলে বিপাকে পড়েছেন ফেসবুক সেলিব্রেটিরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের ত্রুটির কারণে ব্যবহারকারীদের ফলোয়ার সংখ্যা কমে গেছে। এতে ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে ফলোয়ার সংখ্যা কমেছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশের তারকা থেকে শুরু করে সাধারণ ফেসবুক ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা কমে গেছে। বাংলাদেশের তারকা থেকে শুরু করে সাধারণ ফেসবুক ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা কমে গেছে।

এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন অভিমত ব্যক্ত করছেন নিজেদের অ্যাকাউন্টে। তেমনই একজন নাটকের আলোচিত মুখ শবনম ফারিয়া।

ফলোয়ার হারিয়ে রিক্ত ফেসবুক ব্যবহারকারীদের উদ্দেশে শবনম ফারিয়া লিখেছেন, যেই মানুষের জন্য জীবন আত্না সব বাজী রেখেছিলাম, বন্ধু বান্ধব, ক্যারিয়ার সব ভুলে গিয়েছিলাম, সেই হারিয়ে গেছে, কবে হারিয়েছে, কিভাবে হারিয়েছে, কোথায় হারিয়েছে সেইটাও জানি না! আর তোমরা আমাকে ম্যাসেজ দাও আমার নাকি ফলোয়ার হারিয়ে গেছে!

আমি অনেক কিছু হারিয়ে, চোখ মুছে ক্যামেরার সামনে হাসি দিয়ে ছবি তুলে, বকোয়াস কথা বার্তা লিখে সেই ছবি ফেসবুকে পোস্ট দেয়া মানুষ। আমায় আর ফলোয়ার হারানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *