Home আলোচিত উকিল বাবাকে নিয়ে ছেলের ‘জন্মদিনের’ কেক কাটলেন পরীমণি!

উকিল বাবাকে নিয়ে ছেলের ‘জন্মদিনের’ কেক কাটলেন পরীমণি!

0
84

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তিন মিনিটের ভিডিও প্রকাশ করেছেন। সোমবার (১০ অক্টোবর) তার একরত্তি সন্তান রাজ্যের বয়স দুই মাস পূর্ণ হয়েছে। যা পরীমণি দ্বিতীয় জন্মদিন হিসেবে উদযাপন করেছেন।

ভিডিওতে দেখা গেছে, পরী ও রাজ দম্পতি কাছের মানুষদের নিয়ে কেক কেটে ঘরোয়াভাবে উদযাপন করেছেন ছেলের দুই মাস পূর্তি। কেকের ওপর লেখা ছিল— রাজ্যের গল্প চলুক।

প্রকাশিত ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, রাজ্যের দুই মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ। সঙ্গে ছেলের প্রতি ভালোবাসা বোঝাতে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

রাজ্যের দুই মাস পূর্তির আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি পরী-রাজের বিয়ের উকিল বাবা ছিলেন। এ ছাড়া চয়নিকা চৌধুরীকেও দেখা গেছে। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

এর আগে এক মাস পূর্তিতেও কেক কেটে উদযাপন করেছিলেন পরী ও রাজ। সেসময়ও ফেসবুকে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলের বয়স এক মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাপি ওয়ান মান্থ, বাজান। ধন্যবাদ রাজ।’

এদিকে ১০ অক্টোবর সকালে পরীমণি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আমি ও রাজ সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে একবার করে ছেলের জন্মদিন পালন করব। সেই হিসেবে আজ দ্বিতীয় জন্মদিন। আগামী মাসের ১০ তারিখেও আবার জন্মদিন পালন করব। এভাবে যখন একবছর পূর্ণ হবে তখন বড় করে জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছি।

তিনি বলেন, আজ আমরা ২ পরিবারের সদস্যরা বাসায় একত্রিত হব। এজন্য খাওয়া-দাওয়া হবে। রান্নাবান্না হবে। আসলে এই সিদ্ধান্তটা নেওয়ার বড় কারণ হচ্ছে- আমরা তো এত সময় নাও পেতে পারি ব্যস্ততার কারণে, সেজন্য একটা গেটটুগেদারও হয়ে যাবে। সবাই মিলে সুন্দর সময় কাটাব।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। গত ১০ আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের মা হন পরী।

আগের সংবাদ পড়ুন-

সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসেই ছেলের জন্মদিন পালন করব: পরীমণি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here