Home ফিচার জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বোচ্চ ভোটে বাংলাদেশের জয়

জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বোচ্চ ভোটে বাংলাদেশের জয়

0
161

এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ ১৬০ ভোট পেয়েছে।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ভোটের ফলাফল মানবাধিকার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। দেশগুলো হলো- আলজেরিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিজস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান ও ভিয়েতনাম।

মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ ১৮৯টি ভোটের মধ্যে ১৬০ ভোট পেয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ। এ অঞ্চলে বাংলাদেশসহ মোট ৭টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচিত হয়েছে ৪টি দেশ। বাংলাদেশ ছাড়া অন্য তিনটি নির্বাচিত সদস্য হলো মালদ্বীপ (ভোট ১৫৪টি), ভিয়েতনাম (১৪৫ ভোট) ও কিরগিজস্তান (১২৬ ভোট)।

৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার পরিষদে সদস্য হিসেবে চারবার নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এবারের জয়ে বাংলাদেশ পঞ্চমবারের মতো সংস্থাটির সদস্য নির্বাচিত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here