তারকারা কী প্রেম-বিয়ে করবে না? তারাও তো মানুষ: মিশা

কয়েকদিন আগে বুবলীর ফেসবুক পোস্ট বো মার মতোই বি’স্ফোরণ ঘটিয়েছে। প্রথমে বেবি বাম্পের ছবি এবং পরে সন্তানের ছবি প্রকাশ।

অনুরাগীদের জানিয়ে দেন, তার গর্ভে জন্ম নেওয়া শেহজাদ খান বীরের বাবা শাকিব খান। ব্যাস! গোটা দেশ তোলপাড় হয়ে যায়। নেট দুনিয়ায় শাকিবের পক্ষে-বিপক্ষে একের পর এক মন্তব্য করতে থাকেন নেটাগরিকরা।

সাধারণ মানুষ তো আছেনই, সেই তালিকায় যুক্ত অন্য অনেক তারকা। গণমাধ্যমের ক্যামেরার সামনে দিতে থাকেন নিজস্ব মতামত। সেই ধারাবাহিকতায় এবার শাকিব-বুবলীর গোপন বিয়ে ও সন্তানের বিষয় নিয়ে কথা বললেন মিশা সওদাগর।

তিনি বলেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তাছাড়া তারকাদের নিয়ে গুঞ্জন হবেই। তারা তো নিজেদের বিয়ে-সন্তানের কথা স্বীকার করে নিয়েছে। তারপরও এত সমালোচনার কিছু আছে বলে মনে হয় না।

মিশা বলেন, তারকারা কী প্রেম-বিয়ে করবে না? তারাও তো মানুষ! শিল্পীদেরও ভুল-ভ্রান্তি হতে পারে। তবে সেটা সহনীয় পর্যায়ে থাকলেই ভালো। এটা বলতে পারেন, এতদিন পরে কেন তারা সম্পর্ক সামনে আনলেন! ক্যারিয়ারের প্রয়োজনে বা ব্যক্তিগত কারণে স্ত্রী-সন্তানকে লুকিয়ে রাখতেই পারে। এতে দোষের কী আছে?

উল্লেখ্য, শাকিব-বুবলীকে নিয়ে অনেক আগে থেকেই চলছিল প্রেমের গুঞ্জন। বুবলীর আমেরিকায় পাড়ি দেয়ার পর গুঞ্জন আরও ডালপালা ছড়াতে থাকে। সম্প্রতি সন্তানকে প্রকাশ্যে এনে এসব গুঞ্জন সত্যিই করে দিয়েছেন এ নায়িকা।

দুইজনেই জানিয়েছেন, সন্তানের বাবা-মা তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলীর দেওয়া তথ্যমতে, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।

যদিও গুঞ্জন উঠেছে, বিয়ে ও সন্তানের কথা স্বীকার করেছেন তারকা দম্পতির বিচ্ছেদ হয়েছে ৮ মাস আগেই। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন।

শাকিব-বুবলীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশীয় একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে। যদিও খবরটির সত্যতা কতখানি, সেটি এখন অবধি নিশ্চিত করতে পারেননি কেউ।

আর বিচ্ছেদের ব্যাপারে মুখ খোলেননি শাকিব-বুবলীর কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *