আমরা আর একসাথে নাই: মাহি

‘আমরা আর একসাথে নাই’! ফেসবুকে এমন পোস্ট দিয়ে রহস্য ছড়িয়ে দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি এমন পোস্ট দেন।

তবে কেন নেই, কার সঙ্গে নেই সেসব বিষয়ে কিছুই লেখেননি এ নায়িকা। এটা কোনো সিনেমার নাম, নাকি সংলাপ তা নিয়ে প্রশ্ন ভক্তদের মনে। কেউ কেউ বলছেন মাহির ফেসবুক আইডি হ্যাক হয়েছে।।

অনেকে আবার জিজ্ঞাসা করেছেন, মাহিয়া মাহির কি আবারও সংসার ভাঙতে চলেছে?

তবে খোঁজ নিয়ে জানা গেছে, স্বামী রাকিব সরকারের সংসারে ভালো আছেন মাহি। সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি তার ‘যাও পাখি বলো তারে’ ছবির প্রচারণায় হাজির হয়েছেন। ব্যক্তিজীবনে তারা সন্তানের অপেক্ষা করছেন। এমন অবস্থায় মাহির এ স্ট্যাটাস বেশ রহস্যেরই জন্ম দিয়েছে।

এদিকে, ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিটেই তাতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে। মন্তব্য করেন অনেকেই। আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে দেন মাহি।

স্ট্যাটাস প্রসঙ্গে জানতে মাহি ও তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *