আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অভিনয় ছাড়লেন আফসা

বলিউডে টিকে থাকার জন্য যখন তারকারা নিজেকে উজাড় করে দিন-রাত পরিশ্রম করেন, যেখানে দীর্ঘ দিনের বলিউডের গোছানো ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী সানা খান। কারণ হিসেবে তিনি বলেছিলেন ইসলামে সমর্পণ করতে চান নিজেকে।

এবার জানা গেল ইসলাম ধর্মের পথে চলতে বিনোদন জগৎকে বিদায় জানিয়েছেন ভোজপুরী সিনেমার নামী অভিনেত্রী সহর আফসাহ। সামাজিক মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী।

আফসা লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’

আফসা আরও লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আল্লাহর নির্দেশ মতোই বাকি জীবনটা কাটাতে চান জানিয়ে তিনি লেখেন, ‘সকলে প্রার্থনা করুন যেন আল্লাহর কৃপায় আমি সৎ জীবনযাপন করতে পারি। এখনো পর্যন্ত যে জীবনযাপন করেছি তার উপর নয়, বরং এখন থেকে যে জীবনযাপন আমি করব তার উপরে নির্ভর করেই আমাকে মনে রাখা হোক, এই কামনা করব।’

এর আগে ২০১৯ এ অভিনেত্রী জায়রা ওয়াসিম মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেই বলিউড ছাড়েন। বেছে নেন ধর্মের পথ। তার পরের বছরেই অভিনেত্রী সানা খানও আচমকাই ইসলামের পথে চলার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, তড়িঘড়ি এক মুফতিকেও নিকাহ করে নেন তিনি। একে একে ইসলামের নিয়ম মেনে অভিনয়, গানের জগৎকে বিদায় জানাচ্ছেন তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *