Home দেশের খবর সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু

0
165

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে গোসল করতে নেমে মো. সিরাজ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে যমুনা নদীর সিরাজগঞ্জ শহেরর শেখ রাসেল শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ শহরের হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত গফুর হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল ইসলাম জানান, সিরাজ সকাল থেকেই যমুনা নদীতে মাছ ধরছিলেন।

মাছ ধরা শেষে তিনি গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে ঘাটে ভেড়ানো একটি বাল্কহেডের নিচে গিয়ে তলিয়ে যান তিনি।

তিনি আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট নদীতে তল্লাসী করে তাকে উদ্ধার করা হয়। এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here