এবার শাকিবকে নিয়ে নতুন ঘোষণা দিলেন তপু খান

শাকিব আর বুবলীকে নিয়ে তোলপাড় চলছে ঢালিউডে। এরই মধ্যে সম্প্রতি ঘোষণা আসে ‘পরাণ’ খ্যাত রায়হান রাফীর সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে শাকিব খানকে।

এবার জানা গেল, বাংলার কিং খানকে নিয়ে নতুন আরও আরেকটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক তপু খান। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে তপু খান নিজেই।

তিনি বলেন, শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। প্রি-প্রোডাকশনও শুরু হয়ে গেছে। মূলত ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং ও কিছু অংশের ডাবিংয়ের সময় সিনেমাটি দেখে শাকিব ভাইয়ের ভালো লাগে।

তিনি আরও বলেন, শাকিব ভাইয়ের সেই ভালো লাগা থেকেই আমাদের নতুন সিনেমার পরিকল্পনা করা। সিনেমার নাম, অভিনয়শিল্পী, সিনেমাটির কবে শুটিং শুরু হতে পারে, সবকিছু কয়েকদিন পরে জানাতে পারবো। এখন আমার সিনেমা ‘লিডার- আমিই বাংলাদেশ’ কাজ চলমান। একই সঙ্গে নতুন সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

তবে সিনেমার নাম, অভিনয়শিল্পী, কবে শুরু হতে পারে, তার কিছুই জানাননি নির্মাতা তপু খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *