Home বিনোদন একসঙ্গে আসছেন আমিন খান ও পপি

একসঙ্গে আসছেন আমিন খান ও পপি

0
89

আড়ালে যাওয়ার আগে পুরোপুরি প্রস্তুতকৃত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পপি। সেটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সিনেমাটির প্রধান চরিত্রে আমিন খান ও পপি। আরও আছেন শিরীন শিলা, ইমন, সাগর সিদ্দিকী, রিপা প্রমুখ।

সাদেক সিদ্দিকী বলেন, ‘সিনেমাটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট। সেন্সর বোর্ডের সবাই সিনেমার গল্প, নির্মাণশৈলী ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন। করোনা-পরবর্তী মন্দাবাজার আর সিনেমার মুক্তির জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারায় হলে মুক্তি দিতে পারিনি। মাস খানেকের মধ্যে ভালো সময় দেখে সিনেমাটি মুক্তি দিতে চাই।’

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে পপির ভাষ্য ছিল এমন, ‘আমাকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শতভাগ চেষ্টা করেছি।’

উল্লেখ্য, অনেক দিন থেকেই অন্তরালে আছেন পপি। সিনেমার কাজ তো দূরের কথা, সোশ্যাল মিডিয়ায়ও পাওয়া যায় না তাঁকে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে জায়েদ খানের বিরুদ্ধে ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন পপি। এরপর আবারও চলে গেছেন অন্তরালে। গুঞ্জন ছড়িয়েছে, তিনি গোপনে বিয়ে করেছেন, একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here