Home আলোচিত স্ত্রীকে তালাক দিয়েছেন ক্রিকেটার আল আমিন

স্ত্রীকে তালাক দিয়েছেন ক্রিকেটার আল আমিন

0
116

স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন ক্রিকেটার আল আমিন হোসেন। বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণে গত ২৫ আগস্ট তালাক দিয়েছেন বলে বৃহস্পতিবার আদালতে দেওয়া লিখিত জবাবে জানিয়েছেন আল আমিন।

আল আমিন বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে উপস্থিত হন। এরপর মামলার বিষয়ে ৭ পাতার একটি লিখিত জবাব দাখিল করেন। এ বিষয়ে পাঁচদিন পর শুনানি হবে বলে জানান বাদীর আইনজীবী শামসুজ্জামান।

তিনি বলেন, আসামি আল আমিন আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন। এরপর আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিল করেন। সেখানে উল্লেখ করা হয়, তিনি গত ২৫ আগস্ট তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে তার স্ত্রী তালাক সংক্রান্ত কোনো কাগজ পাননি।

এ বিষয়ে ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান বলেন, আমি তালাকের বিষয়ে কিছুই পাইনি। আমি ন্যায়বিচার পাচ্ছি না। আমি ন্যায়বিচার চাই।

এর আগে, ২৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে ক্রিকেটার আল আমিন আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ই সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here