Home বিনোদন কলকাতায় সিঁদুর খেলায় মাতলেন অপু বিশ্বাস

কলকাতায় সিঁদুর খেলায় মাতলেন অপু বিশ্বাস

0
250

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার পূজার পুরোটা সময় কাটাচ্ছেন কলকাতায়। তার সঙ্গে আছেন ছেলে আব্রাম খান জয়।

বিজয়া দশমীতে কলকাতার কাঁকুরগাছির একটি মণ্ডপে গিয়েছিলেন অপু বিশ্বাস। এ সময় সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন অপু। তার সাথে ছিলেন তৃতীয় লিঙ্গের মুখ অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অস্ত্রশিল্পী সহ ক্লাবের মহিলারা।

এসময় অপু যেমন অন্যের গালে মুখে সিঁদুর মাখিয়ে দেন ঠিক তেমনি ভাবে অন্যরাও সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মিষ্টিমুখও করেন তারা।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপু বলেন “সিঁদুর খেলা আসলেই একটা অন্যরকম অনুভূতি, ছোটবেলায় দেখেছি মায়েরা সিঁদুর খেলতো সিঁদুর নিচে পড়ে গেলে আমরা তুলে মুখে মাখতাম, আমাদের কেউ দিত না। আজকে নিজেই সিঁদুর খেলছি, খুব ভালো লাগছে।”

তিনি আরও বলেন “বাংলাদেশে আমার সেভাবে কখনো সিঁদুর খেলা হয়নি। এই প্রথমবার আমি নিজে সিঁদুর খেললাম। আগে মায়েরা খেলেছিল তখন মায়ের সাথে যোগ দিয়েছিলাম।” কলকাতাতেই এই প্রথম সিঁদুর খেলা বলেও জানান তিনি।

গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে সব চেয়ে আলোচিত বিষয় শাকিব খান এবং শবনম বুবলির প্রেম, বিয়ে সন্তান ইস্যু। এই সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন চলছে, দিস্তার পর দিস্তা কাগজ খারাপ হয়েছে। এমন অবস্থায় এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে হেসে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অপু। কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায় এমন প্রশ্নের মুখে হাসিমুখে অপু জানান “এগুলো ব্যক্তিগত বিষয় এগুলো স্কিপ করি, ভালো লাগবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here