নাগরপুর উপজেলা আ.লীগের পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ দুর্গোৎসবের শারদীয় শুভেচ্ছা ও পূজা সংশ্লিষ্টদের সাথে মত বিনিময়সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা-রাতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

নাগরপুর উপজেলা আ. লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র যৌথ নেতৃত্বে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এক যৌথ বিবৃতিতে তারা স্থানীয় সাংবাদিকদের জানায়, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ আমরা পরিদর্শন করেছি এবং পরিচালনা কমিটির সাথে কথা বলেছি। পূর্বের বছরগুলোর চাইতে এবার পূজা উদযাপনের পরিবেশ সুন্দর রয়েছে। পুলিশ ও আনসার বাহিনী সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে পূজা শেষ হবে বলে আমরা আশাবাদী।

পূজা মন্ডপ পরিদর্শনে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি এস এম আনোয়ার, নাগরপুর উপজেলা আ.লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য প্রার্থী মো: খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম ও সাবেক ভিপি জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ সহ আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

উল্লেখ্য, নাগরপুর উপজেলায় এবার মোট ১৩৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *