নাগরপুরে পূজা মন্ডপ পরিদর্শনে আ.লীগ নেতা তারেক শামস খান হিমু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল নাগরপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সিনিয়র সদস্য তারেক শামস খান হিমু।

মঙ্গলবার (৪ অক্টোবর) নবমী দিনে বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় তিনি পুণ্যার্থীদের বলেন, বঙ্গবন্ধুর পর বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট বাঙালি এবং সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক শেখ হাসিনা। তিনি পরিবর্তনের প্রতীক। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

এছাড়াও তিনি বলেন, আমি বিভিন্ন পূজা পরিচালনা কমিটির সাথে কথা বলেছি। পূর্বের বছরগুলোর চাইতে এবার পূজা উদযাপনের পরিবেশ ব্যাপক ভালো। আমাদের প্রশাসন নিষ্ঠার সাথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সকলের সহযোগীতায় এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন শেষ হবে বলে আমি আশাবাদী।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনসহ আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *