Home বিনোদন প্রেক্ষাগৃহে আসছেন মৌসুমী, দেখা যাবে ‘ভাঙন’

প্রেক্ষাগৃহে আসছেন মৌসুমী, দেখা যাবে ‘ভাঙন’

0
163

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে অনেকদিন হয় সিনেমায় দেখতে পান না দর্শকরা। তবে মাঝে মাঝে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় এই চিত্রনায়িকাকে। এবার মৌসুমীর দর্শকদের জন্য সুখবর এলো। শিগগিরই বড় পর্দায় দেখা যাবে তাকে।

মৌসুমী অভিনীত ‘ভাঙন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফজলুর রহমান বাবু। সিনেমাটির মুক্তির বিষয় নিশ্চিত করেছেন নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন।

প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে। গল্পে বিবৃত হয়েছে একটি পুরোনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালি, ভিখেরি, পকেটমার, বেশ্যা, দালাল, মাদকসেবীসহ কতিপয় ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা।

মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, ‘ভাঙন চলচ্চিত্রের গল্প মানবজীবনের গভীরতাকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। আবার জেগে ওঠার স্বপ্ন দেখবে। মানুষের বয়স, দারিদ্র্যতা ছাপিয়ে আসে প্রেম। প্রতারণাও আসে। এক কথায় কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা মৌসুমী, ফজলুর রহমান বাবু, মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী, তাবিব শাহেদ, রেজাউল রাজু, বুলবুল আহমেদ জয়, চাঁন মিয়া সিকদার, এস এম রাশেদ, আনিসুর রহমান, আসকার পাইন, রাশেদ রেহমান, আব্দুর রাজ্জাক খোকন, শিশুশিল্পী রাণী ও মির্জা সাখাওয়াৎ হোসেনসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here