Home বিনোদন ঘুমানোর সময়ও ঠিকমত পাই না: দীঘি

ঘুমানোর সময়ও ঠিকমত পাই না: দীঘি

0
184

প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। তারপরে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও অভিষেক করেন দীঘি।

সম্প্রতি এই অভিনেত্রী প্রেমের গুঞ্জনের বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন, আপাতত এসব নিয়ে তিনি ভাবছেন না। অভিনয় এবং লেখাপড়া নিয়েই ব্যস্ততা তার।

দীঘি বলেন, এগুলোর অনেক সময় বাকি আছে। আপাতত ভার্সিটিতে উঠেছি। মিডিয়াতে কাজ করছি। ঘুমানোর টাইমটাও ঠিকমত পাই না। সো এগুলো চিন্তা করার সময় নেই। যখন চিন্তা করার সময় হবে, কিংবা এরকম কিছু হবে এটা আমার থেকেই মানুষ জানতে পারবে।

তিনি বলেন, নায়িকাদের গুঞ্জন থাকা স্বাভাবিক। যতবারই আমাকে বলেছে, আমি বলেছি গুঞ্জন থাকবেই। গুঞ্জন থাকুক, আমার কোনো সমস্যা নেই। গুঞ্জন শুনে যারা আপাতত খুশি তারা গুঞ্জন নিয়েই থাকুক। সত্যটা বিশ্বাসের প্রয়োজন নেই, যদি ভালো না লাগে। তবে আমারটা আমি নিজে জানাব।

ব্যক্তি ও প্রোফেশনাল লাইফ একদমই আলাদা জানিয়ে তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের প্রাইভেসি আমরা যতটুকু মেইনটেইন করে রাখি, যারা বাইরে থেকে দেখছে তাদেরও ওই স্পেসটা আমাদের দেয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here