দেশের বাজার এখন আ.লীগের পকেটে ঢুকে গেছে: খসরু

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশের বাজার এখন আওয়ামী লীগের পকেটে ঢুকে গেছে। বাংলাদেশে পণ্য এখন বাজারের পণ্য নয়, এটি হচ্ছে সরকারি দলীয় পণ্য। যার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু বিএনপির দাবি নয়, এটি সমস্ত বাংলাদেশের মানুষের দাবি। বাংলাদেশের মানুষ আজ অবস্থান নিয়েছে, রাস্তায় নেমেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং বাংলাদেশের ইতিহাসে যখনই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তখন দেশ সফল হয়েছে, জনগণ সফল হয়েছে, এবারও হবে।

এর আগে তিনি বিকেলে কুমুদিনী চত্বরে পৌছানোর পর লাইব্রেরিতে চা চক্রে যোগ দেন। সেখান থেকে ভারতেশ্বরী হোমস্ পরিদর্শন শেষে ডিঙ্গি নৌকাযোগে লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামজন্ডপে নবমীর অনুষ্ঠানে যোগ দেন।

পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সিকদার, সালাহউদ্দিন আরিফ, শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির আহ্বায়ক হযরত আলী মিঞা, সদস্য সচিব এস.এম. মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *