শাকিব খানের সঙ্গে রোমান্স করা সম্ভব না: দীঘি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হওয়া জনপ্রিয় তারকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।

দীঘি বলেন, তার (শাকিব) সঙ্গে কাজ করা আমার মনে হয় না খুব সহজ হবে। আমি একজনকে ছোট বেলায় বাবা-চাচ্চু ডেকেছি, তার সঙ্গে আমি খুব সহজে এখন গান গেয়ে নাচবো এটা আসলে সম্ভব না।

তিনি বলেন, ছোট বেলায় যারা করেনি তাদের জন্য এটি খুব সহজ, কিনু আমার জন্য না। আমি নিজেও মানতে পারব না, দর্শক তো আরও পারবে না।

তবে যদি কোনো ব্যতিক্রম চরিত্র থাকে তখন শাকিব খানের সঙ্গে কাজ করার বিষয়ে ভেবে দেখবেন বলে জানান এ নায়িকা।

প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন, এগুলোর অনেক সময় বাকি আছে। আপাতত ভার্সিটিতে উঠেছি। মিডিয়াতে কাজ করছি। ঘুমানোর টাইমটাও ঠিকমত পাই না। সো এগুলো চিন্তা করার সময় নেই। যখন চিন্তা করার সময় হবে, কিংবা এরকম কিছু হবে এটা আমার থেকেই মানুষ জানতে পারবে।

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *