শাকিবের সঙ্গে জুটি নিয়ে যা বললেন তানজিন তিশা

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চলেছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাফি। তবে জানাননি ছবির নাম। সেই সঙ্গে কে হবেন এ ছবির নায়িকা—সে বিষয়েও কিছু জানাননি। বিষয়টি চমক হিসেবে গোপন রাখেন নির্মাতা রাফী।

শাকিব-রাফীর জুটির খবরটি প্রকাশ্যে আসার পরই গুঞ্জন উঠে, সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোশ্যালে দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই শুভেচ্ছায় ভাসাতে থাকেন প্রিয় তারকাকে।

এদিকে তানজিন তিশা জানিয়েছেন এ তথ্য সঠিক নয়। তিনি বিব্রত প্রকাশ করে ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, “আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে সিনেমা করব। আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।”

বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, নতুন সিনেমার ঘোষণা দেয়া হয়েছে। তবে নায়িকার বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাই না। আর তানজিন তিশার তথ্য সত্য নয়।

রায়হান রাফি জানান, ‘দামাল’-এর পর তার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এসকে ফিল্মসের সাথে। এ সিনেমার প্রযোজক হিসেবে আছেন টপি খান ও মনিরুজ্জামান। নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *