বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড ফেইল করায় দেশের একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বেলা দুইটার দিকে এই বিপর্যয় ঘটে।
বিদ্যুৎ বিতরণে সরকারি কোম্পানি পাওয়ার গ্রিডের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই গ্রিডের আওতায় ঢাকা চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এই বিপর্যয়ের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সেই কর্মকর্তা। বলেন, ‘কারণ জানার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনস্থাপনের চেষ্টা চলছে।
