Home বিনোদন এবার ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে আসছে ‘ব্যাচেলর ফুটবল’

এবার ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে আসছে ‘ব্যাচেলর ফুটবল’

0
184

জনপ্রিয়তার নতুন সংজ্ঞা রচনা করছে ব্যাচেলর পয়েন্ট টিম। ধারাবাহিক এই নাটকের গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বিস্ময়কর হারে বেড়ে চলেছে।

দর্শকপ্রিয়তার সুবাদে বর্তমানে প্রচার হচ্ছে নাটকটির চতুর্থ সিজন। এরইমধ্যে ৭৫টি পর্ব প্রচার হয়েছে। কাবিলা, পাশা, শুভ, হাবু ও শিমুলদের নানা কাণ্ড দেখার জন্য প্রতিটি পর্বই লুফে নিচ্ছে দর্শক।

নির্মাতা কাজল আরেফিন অমি কিছুদিন আগেই জানিয়েছিলেন, আসছে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিশেষ নাটক নির্মাণ করবেন তিনি। নাটকের নামও বলে দেন-‘ব্যাচেলর ফুটবল’।

গত চারদিন ধরে সেই নাটকের শুটিং করছেন অমি। এবার নাটকটির শুটিংয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে যেখা যাচ্ছে তার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তারকারা ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুটি দলে বিভক্ত হয়ে মাঠে খেলতে নেমেছেন।

যেখানে ব্রাজিলের নেতৃত্বে আছেন জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বির। তাদের সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্য অভিনেতারা। আর রেফারির ভূমিকায় রয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই।

এ বিষয়ে অমির সঙ্গে কথা বলতে কল করা হলে তিনি জানান, নাটকটির শুটিং নিয়ে এই মুহূর্তে খুব ব্যস্ত আছেন। ফ্রি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

তবে জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে সবচেয়ে আলোচনায় থাকা দুই বল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবেই হাসির এই নাটকটি নির্মাণ করেছেন তিনি। যেখানে এই দুই দলকে ঘিরে ভক্তদের মজার সব কাণ্ড তুলে ধরা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here