বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।
কিছুদিন আগে শাকিব খান ও নায়িকা শবনম বুবলী তাদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। সেসময় এটাও চাউর হয় যে, পূজা চেরিকে কেন্দ্র করে শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছে।
অনেকেই ধারণা করছেন, গলুই সিনেমায় কাজ করার সময় একে অপরের কাছে আসেন তারা। কিন্তু গলুইয়ের শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান শাকিব। তবে সেখান থেকেই পূজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শাকিব।
সে সময় বেশ কয়েকবার আমেরিকায় যাওয়ার চেষ্টাও করেন পূজা। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার। তবে দেশে ফিরেই আবারও পূজার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে থাকেন। এবার পূজাকে নিয়ে আমেরিকায় যাওয়ার পরিকল্পনাও নাকি করেছিলেন তিনি।
যদিও সম্পর্কের বিষয়টি নিয়ে এখন অবধি মুখ খোলেননি পূজা চেরী ও শাকিব খান। বিষয়টি নিয়ে তার কলিগরা জানতে চাইলে হেসে উড়িয়েও দিয়েছেন তিনি।
এদিকে শাকিব-বুবলীর বিয়ে, সন্তান, বিচ্ছেদ তর্কের মাঝে পূজার আমেরিকার ভিসা প্রাপ্তি নেটিজেনদের মুখরোচক আলোচনাকে যেন আরও উস্কে দিয়েছে। গতকাল আমেরিকার ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে পূজা তার ফেসবুকে লেখেন, ‘অবশেষে আমি এটা পেলাম।’
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে ভিসা পেয়েছেন তিনি। আর এতেই গুঞ্জন রটেছে হয়তো প্রেমের টানে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পূজা!
তবে আগেই জানা গিয়েছিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যেখানে পূজা ছাড়াও শাকিব খান, তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, জিয়াউল হক পলাশ প্রমুখ।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার তারকাদের নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। সেখানে অংশ নিতেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যাচ্ছেন পূজা চেরী। তিনি জানান, তার মা ঝর্ণা রায়ও ভিসা পেয়েছেন। তিনিও যাবেন।
জানা গেছে, পূজা চেরী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। অন্যদিকে পূজার আমেরিকা গেলেও যাচ্ছেন না ঢালিউড কিং শাকিব। ৯ মাস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব।
ক’দিন ধরে শোনা যাচ্ছিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি। কিন্তু একটি সূত্র নিশ্চিত করেছে, নতুন ছবির শুটিংয়ের কারণে আপাতত তার যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে না শাকিবের। শাকিব যে যুক্তরাষ্ট্রে যাবেন না এই বিষয়টি ক’দিন আগেই তিনি আয়োজকদের জানিয়েছেন। শাকিবের আমেরিকা না যাওয়ার ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
