Home বিনোদন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের কাছে যে মিথ্যাচার করেছিলেন বুবলী

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের কাছে যে মিথ্যাচার করেছিলেন বুবলী

0
207

২০২০ সালে পুত্রসন্তানের জন্ম দেন। আর ২০২২ সালে সেই ছেলের পিতৃপরিচয় জানালেন আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তার ছেলের বাবা ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে একথা জানান তিনি। শাকিবও একই পোস্ট শেয়ার করেছেন।

এরপরই সমালোচনায় জড়ান বুবলী। মূলত ২ বছর আগের একটি বক্তব্য ঘিরেই এই সমালোচনা। দীর্ঘ ১১ মাসের আড়াল ভেঙে রহস্যময়ী নায়িকা বুবলী জানান, নিউইয়র্কের অভিজ্ঞতা সত্যিই ভয়ংকর ছিল। তিনি জানান, ফিল্ম রিলেটেড কোর্স করতেই সেখানে গিয়েছেন।

তার বর্ণনা দিয়ে বুবলী আরও জানান, তিন মাসের কোর্স ছিল সেটি। কিন্তু কোর্স শেষ করে করোনার জেরে বিশ্বব্যাপী ঘোষিত লকডাউনের কারণে তিনি দেশে ফিরতে পারেননি। বাধ্য হয়ে তাকে যুক্তরাষ্ট্রে থাকতে হয়। নিউইয়র্কের লং আইল্যান্ডে থেকেছি। নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অ্যাক্টিং ফর ফিল্ম ওয়ার্কশপে ১২ সপ্তাহের একটি কোর্সের জন্য যাই।

করোনার কারণে আমার পরিকল্পিত যে সময় ছিল, তা কমিয়েও আনতে হয়। তিন মাস টার্গেট করে গেলেও এক মাসে কোর্স শেষ করতে হয়েছে। ভেবেছিলাম, কোর্স শেষে ঢাকায় ফিরব। কিন্তু করোনার কারণে তা আর হলো না। আটকা পড়ে যাই। তা ছাড়া, ব্যক্তিজীবনেও যেহেতু নিজেকে সময় দিতে চেয়েছি, তাই কোর্সের পাশাপাশি সেখানে থেকে যেতে হয়।

কিন্তু বুবলীর সেসব কথা এরই মধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। ছেলে শেহজাদ খান বীর এবং তার বাবার নাম প্রকাশ করে তিনি নিজেই নিজেকে মিথ্যাবাদী প্রমাণিত করেছেন, ২০২০ সালের শুরুতে কোনো অভিনয়ের কোর্স করতে নয়, সন্তান জন্ম দিতেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে আড়ালে ছিলেন।

এদিকে, নানা নাটকীয়তার পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্তানের কথা স্বীকার করে নেন শাকিব খান ও শবনম বুবলী।

যাদেরকে সাধারণ মানুষ নিজেদের আদর্শ, অনুপ্রেরণা হিসেবে মনে করেন, যাদের লাখ লাখ মানুষ ফলো করেন, অভিনয়ের মাধ্যমে যারা মানুষকে নানা রকম সামাজিক বার্তা দেন, তারা কেন এ ভাবে মিথ্যাচার করেন? এমনই প্রশ্ন ঘুরছে সামাজিক মাধ্যমগুলোতে। বৈধভাবে সন্তানের অভিভাবক হয়ে সেটাও কেন মাসের পর মাস লুকিয়ে রাখতে হবে, এমন প্রশ্নও আছে নানা মহলে।

‘বসগিরি’ সিনেমাতে শাকিবের নায়িকা হন বুবলী। সেই সময় থেকেই দুজনের অফস্ক্রিন প্রেম নিয়ে নানা কথা শোনা যায়। কিন্তু শাকিব ও বুবলী কেউই এতদিন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলেননি। এমন পরিস্থিতিতেই গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) নায়িকা বেবি বাম্প-সহ নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিটি অনেকদিন আগে আমেরিকায় তোলা সে কথাও জানান।

অভিনেত্রীর এই ছবিতেই জল্পনা শুরু হয়ে যায়। বুবলী কী সত্যিই অন্তঃসত্ত্বা ছিলেন? এই প্রশ্ন উঠতে থাকে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেন অভিনেত্রী। সন্তানের একাধিক ছবি আপলোড করেন এবং জানিয়ে দেন শাকিবই তার সন্তানের বাবা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জ্যুইশ মেডিক্যাল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ ছেলের জন্ম দিয়েছেন বুবলী। ছেলের নাম শেহজাদ খান বীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here