ছেলের নতুন ছবি শেয়ার করে ফেসবুকে যা লিখলেন বুবলী

২০২০ সালে ছেলের জ ন্ম দিয়েছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।। আর ২০২২ সালে জানা গেল সেই ছেলের বাবার পরিচয়।

নিজেদের ছেলেকে নিয়ে ৩০ সেপ্টেম্বর এক সাথেই ফেসবুকে ঘোষণা দিলেন বুবলী আর ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। এরপর থেকেই বিষয়টি নিয়ে চর্চায় আছে নেটিজেনরা।

এরইমধ্যে ছেলে শেহজাদ খান বীরের নামে ফেসবুকে পেজ খুলেছেন বুবলী। ছবিসহ কয়েকটি পোস্টও দেওয়া হয়েছে সেই পেজ থেকে। মিলেছে তুমুল সাড়াও।

রাতারাতি স্টার কিড বনে যাওয়া বীরকে নিয়ে সবার নানান কৌতূহলের মধ্যেই তার নতুন ছবি প্রকাশ করলেন মা বুবলী। তাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদও দিয়েছেন এই নায়িকা। চেয়েছেন দোয়াও।

রবিবার (২ অক্টোবর) বীরের নতুন দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে বুবলী লেখেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য। দয়া করে তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

ছবিতে দেখা যায় নীল রঙের পাঞ্জাবির সঙ্গে ফতুয়া পরে আছেন ক্ষুদে বীর। মাথায় টুপি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রথম ১ ঘন্টায় বুবলীর এই পোস্টে লাইক পড়েছে ৮১ হাজার। নানান মন্তব্যে শাকিব-বুবলীর ছেলেকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *