Home আলোচিত শাকিব-বুবলী প্রসঙ্গে মুখ খুললেন ‘বীর’ ছবির প্রযোজক

শাকিব-বুবলী প্রসঙ্গে মুখ খুললেন ‘বীর’ ছবির প্রযোজক

0
314

সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করার পর থেকে আলোচনায় উঠে আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) প্রথমে অভিনেত্রী ও পরে চিত্রনায়ক শাকিব খান সন্তানের ছবি প্রকাশ্যে আনেন। সন্তানের নাম শেহজাদ খান বীর।

জানা গেছে, বীর সিনেমার শ্যুটিং করতে গিয়েই সন্তান সম্ভবা হয়েছিলেন বুবলী। এ ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন বীর সিনেমার প্রযোজক মো. ইকবাল। একচেটিয়াভাবে শাকিব খানের পক্ষ নেয়ার জন্য জাতির কাছে ক্ষমাও চান তিনি।

সম্প্রতি গণমাধ্যমে শাকিব খান ও বুবলীর বিষয়টি উল্লেখ করে ইকবাল বলেন, এই ঘটনা আমি জানি সিনেমার শ্যুটিং শেষ হওয়া ৪-৫ দিন আগে থেকেই। তবে আমাদের আসলে ইন্ডাস্ট্রির তারকাদের হাতে সবসময় জিম্মি থাকতে হয়। বিশেষ করে যদি তারা বড় মাপের তারকা হন। এ জন্য অনেক সময় অনেক কথা জানা সত্ত্বেও আমরা মুখ খুলতে পারি না। দেখেও না দেখার ভান করে থাকতে হয়।

ঢাকাই সিনেমায় অভিনেতা শাকিব খানের ভালো বন্ধু হিসেবে পরিচিত প্রযোজক ইকবাল। এই সূত্র ধরে শাকিব-অপু কাণ্ডে গণমাধ্যমে এসে তিনি একতরফাভাবে শাকিবের পক্ষ নেন। তবে এবার শাকিব-বুবলীর ক্ষেত্রেও একই কাণ্ড সামনে আসায় সবার কাছে ক্ষমা চেয়েছেন ইকবাল। বলেন, অপু বিশ্বাস ও শাকিবের ব্যপারে গণমাধ্যমে এসে আমি একতরফাভাবে শাকিবের পক্ষ নিয়েছিলাম। এখন আমি জাতির কাছে সরি বলতে চাই।

জানা গেছে, বীর সিনেমার পরই বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তবে গুঞ্জন উঠেছে, সন্তানের স্বীকৃতি দিলেও বিচ্ছেদ হয়েছে এই দম্পতির। ঠিক যেনো শাকিব-অপু কাণ্ডেরই প্রতিচ্ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here