Home প্রধান খবর সার্বিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ইভ্যালি

সার্বিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ইভ্যালি

0
236

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি সংবাদ সম্মেলন ডেকেছে। চেয়ারম্যান ও এমডির গ্রেফতার এবং ব্যবসা বন্ধের প্রায় দেড় বছর পর প্রথম সংবাদ সম্মেলন ডাকলো প্রতিষ্ঠানটি।

ইভ্যালি সংক্রান্ত সকল ইস্যু নিয়ে আগামী ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় অনলাইনে এই সংবাদ সম্মেলন হবে।

শনিবার রাতে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনটি কাভার করতে আগ্রহী সাংবাদিকদের ইভ্যালির ইমেইল অ্যাড্রেসে মেইল করার অনুরোধ করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব ছেড়ে দেন আদালতের নির্দেশে গঠন করা সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। এরপর প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন ইভ্যালি দায়িত্ব নেন। তার নেতৃত্বেই নতুন পরিচালনা পর্ষদ গঠন হচ্ছে এবং ইভ্যালি পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইভ্যালির বর্তমান পর্ষদ সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে ইভ্যালির সার্ভার চালু করা হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে জুন ২০২১ থেকে গ্রাহকের যে টাকা এসক্রোতে আছে সেগুলো রিফান্ড করা শুরু হবে। এর মধ্যে এসএসএল কমার্স ব্যাংক ডিপোজিট টাকাগুলো ১-৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড করা হবে।

সূত্র আরও জানায়, বিকাশ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিংয়ের টাকা ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই রিফান্ড করা হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে একটু সময় লাগবে। নগদ ব্যাংকিংয়ের টাকা ফেরত পেতে ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here