Home আলোচিত শাকিবের দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যা বললেন নায়িকা বর্ষা

শাকিবের দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যা বললেন নায়িকা বর্ষা

0
80

ঢালিউড পাড়ায় যখন শাকিব-অপু কিংবা শাকিব-বুবলীর দাম্পত্য জীবন টালমাটাল অবস্থা ঠিক তখনই মিডিয়ার চোখ যায় সুখী দাম্পত্য জীবনের অধিকারী অনন্ত-বর্ষার দিকে।

নায়ক-নায়িকা হয়ে পর্দায় অভিনয় করলেও তারা ব্যক্তিগত জীবনের প্রেম, বিয়ে, সন্তান কোনো কিছুই ভক্তদের কাছে আড়াল করেননি।

বরং সবাইকে তা জানিয়ে হয়ে উঠেছেন আদর্শ বাবা-মার রোল মডেল। যেখানে শাকিব স্বামী বা পিতা হিসেবে পুরোটাই ব্যর্থ সেদিকে অভিনেতা অনন্ত জলিলের ঝুড়িতে রয়েছে শতভাগ সাফল্য।

শাকিবের প্রকাশ পাওয়া দ্বিতীয় পুত্র সন্তান শেহজাদ খান বীর প্রসঙ্গে অভিনেত্রী বর্ষা বলেন, প্রেম, বিয়ে লুকিয়ে রাখা গেলেও একটি শিশুকে কখনও লুকিয়ে রাখা যায় না। তাছাড়া একটি শিশুর কখনই কোনো দোষ থাকে না। শিশু সব সময় নিষ্পাপ হয়।

তিনি আরও বলেন, শাকিবের দ্বিতীয় সন্তান পৃথিবীতে এসেছে, আমরা সবাই তাকে দেখেছি। এখন এই শিশুটিকে যেন বুবলী আর শাকিব ভাইয়া ভালোভাবে লালন পালন করে। সুন্দর ফুটফুটে গোলাপের মতো শিশুটির ওপর বেশি যত্নশীল হন।

শিশু শেহজাদের প্রতি অনেক দোয়া আর ভালোবাসা জানানোর পাশাপাশি তারা যেন সুখে শান্তিতে থাকেন এই দোয়াও করেছেন অভিনেত্রী বর্ষা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। দীর্ঘ প্রায় ১ বছর ছিলেন কাজের বাইরে। সন্তান জন্মদানের পর দেশে ফিরে আবার ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। কিন্তু মা হওয়ার খবরটি খুবই সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন এই নায়িকা।

টানা কয়েক দিনের নানা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শেহজাদ খান বীরের ছবি ও তার বাবা শাকিব খানের নাম প্রকাশ করেন নায়িকা শবনম বুবলী। এদিনই একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দেন শাকিব।

বুবলীর বীরের মাধ্যমে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন শাকিব খান। অপু বিশ্বাসের ঘরে রয়েছে শাকিবের প্রথম সন্তান আব্রাম খান জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here