Home আলোচিত অবশেষে প্রকাশ্যে শাকিব-বুবলীর ছেলের ছবি

অবশেষে প্রকাশ্যে শাকিব-বুবলীর ছেলের ছবি

0
242

অনেক জল ঘোলা করে অবশেষে প্রকাশ্যে এলো শাকিব-বুবলির সন্তানের ছবি। ছেলের নাম শেহজাদ খান।

জন্মের দীর্ঘ আড়াই বছর পর সন্তানের কথা প্রক্যাশে আনেন বুবলি। গত ২৭ সেপ্টেম্বর বুবলী তার বেবি বাম্পের ছবি প্রকাশের পর সাংবাদিকদের জানান, শিগগিরই তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন।

২৭ সেপ্টেম্বর দুপুরে দেয়া পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। এর নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘থ্রোব্যাক আমেরিকা’।

বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালে। বুবলী যখন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয় করছিলেন, তখন তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পাড়ি জমান আমেরিকা। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকায় ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকায় সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সে সময়।

তবে পরবর্তী সময়ে দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here