দেড় মাসের ছেলেকে নিয়ে কাশবনে পরীমণি!

দেশের আলোচিত অভিনেত্রী পরীমণি। গত ১০ আগস্ট মা হয়েছেন তিনি। তাকে ঘিরে বাবা শরীফুল রাজ ও মা পরীমণির প্রতিটি দিন কাটছে আনন্দে। প্রতিটি দিনই তাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা। আর প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন।

এবার একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন ঢালিউডের এই শীর্ষ নায়িকা। পুত্র রাজ্যকে নিয়ে একটি অদ্ভুত ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে কাশফুলের ভেতর পুত্রকে জড়িয়ে আছেন মা পরী।

২৯ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ছবিটি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে লিখে দেন ‘শান্তি’। হতে পারে, তিনি রাজ্যর এই ছবিটি প্রকাশ করে শান্তির বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছেন অশান্ত ঢালিউডে।

ছবিটির আরেকটি বড় দিক, রাজ্য জন্মের পর সম্ভবত এটাই প্রথম আউটডোর সেশন ছিলো মা-ছেলের। তবে এই ছবি বাবা শরিফুল রাজ তুলেছেন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ছবিটি সম্পর্কে মন্তব্য চেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ-পরী দম্পতির কাছে।

চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *