Home বিনোদন অবশেষে ভক্তদের সুখবর দিলেন নিশো-মেহজাবীন

অবশেষে ভক্তদের সুখবর দিলেন নিশো-মেহজাবীন

0
118

পরিচালক ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন থ্রিলার ধর্মী নাটক ‘পুনর্জন্ম’। নাটকটি ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিলো। পরে পরিচালক নির্মাণ করেন এই নাটকের দ্বিতীয় কিস্তি ‘পুনর্জন্ম ২’, সেটিও দর্শক মহলে দারুণভাবে সাড়া ফেলে।

তারই ফলশ্রুতিতে নির্মাতা এবার নিয়ে আসছেন এই নাটকেরই তৃতীয় কিস্তি ‘পুনর্জন্ম ৩’। এতে আফরান নিশোর সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন মেহজাবীন। ১ অক্টোবর ‘পুনর্জন্ম-৩’ আসছে। প্রচার হবে সেদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

তিন কিস্তিতেই শহরের বিখ্যাত শেফ রাফসান হক চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। রাফসানের স্ত্রী নীলা চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। একেবারে ভিন্ন ধাঁচের গল্পটিতে নিশো ও মেহজাবীনের অভিনয়ে দর্শক মুগ্ধ হয়।

মেহজাবীন বলেন, ‘আমরা পুনর্জন্ম সিরিজ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এর নতুন কিস্তি কবে আসবে, নেটে এলেই প্রশ্ন শুনি দর্শকদের কাছ থেকে। তাদের জন্য এটুকু জানাতে পারি, দারুণ কিছু আসছে।’

আফরান নিশো বলেন, ‘দর্শকরা এ নিয়ে যে আগ্রহ দেখিয়েছেন, তাদের নিরাশ না করতেই সুন্দরভাবে প্রজেক্টটি করার চেষ্টা করছি, যার কারণে কিছুটা দেরি হলো।’

ভিকি জানিয়েছেন, ‘যেখান থেকে দ্বিতীয় কিস্তির গল্প শেষ সেখান থেকে নতুন গল্প ও থ্রিলার-সাসপেন্সে ভরপুর নাটকটি নির্মিত হচ্ছে। আমার বেশির ভাগ কাজ ক্রিটিকসরা বেশি পছন্দ করে। কিন্তু ‘পুনর্জন্ম’ সব শ্রেণির দর্শক পছন্দ করেছেন।’

চ্যানেল আইয়ে প্রচারের পর নাটকটি দেখা যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here