বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। গেল ২৪ সেপ্টেম্বর তার আংটি বদল আয়োজন সম্পন্ন হয়েছে।
আসিফের হবু পুত্রবধূর নাম ইসমত শেহরীন ঈশিতা। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী গ্রামের মেয়ে। থাকেন ঢাকাতেই। আসিফ আকবরদের পূর্ব পরিচিত।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আসিফ আকবর নিজেই।
এদিকে একইদিন রাতে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ। সেখানে স্ত্রীর সঙ্গে হবু পুত্রবধূর ছবি দিয়ে ক্যাপশেনে লেখেন, ‘আমার বউ বেগম সালমা আসিফ, আমার বৌ’মা ইসমত শেহরীন ঈশিতা।
এতো আনন্দ আমার চারিপাশে … আলহামদুলিল্লাহ্। সবার দোয়া চাই। ভালবাসা অবিরাম…’
এর আগে গতকাল আসিফ লেখেন, অক্টোবরের প্রথম সপ্তাহে ছেলের বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদমই সময় নেই। ১০ দিনের জন্য নিজের কাজ থেকে ছুটি নিলাম। প্লিজ, পেমেন্ট দেওয়া ব্যতীত এ সময়ে কেউ কাজের জন্য আদেশ দেবেন না।
