Home বিনোদন এবার নতুন মিশনে মিশা সওদাগর

এবার নতুন মিশনে মিশা সওদাগর

0
89

তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন মিশা সওদাগর। চলচ্চিত্র ক্যারিয়ারে ৯০০’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

শুরুতে রাজীব, হুমায়ূন ফরীদ, মিজু আহমেদ, আহমেদ শরীফ, নাসির খানদের সঙ্গে দ্বিতীয় ভিলেন হিসেবে অভিনয় করলেও অচিরেই তিনি বাংলা চলচ্চিত্রে প্রধান ভিলেন হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। দেখতে দেখতে ক্যারিয়ারের ৩৩ বছর পার করলেন এই অভিনেতা।

সম্প্রতি এই অভিনেতা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে লিফটে আটকা পড়া খারাপ মানুষ ও দুর্নীতিবাজ হিসেবে স্বীকার করতে দেখা যায়। আর তার এই ভিডিও মন্তব্যের পরে সবাই অবাক হয়েছিলেন। বিষয়টি কি আসলে বাস্তব, নাকি অভিনয়!

তবে অবশেষে খল অভিনেতার ওই মন্তব্যের বিষয়ে জানা গেছে। ভিডিওটি একটি ওয়েব সিরিজের। যাতে অভিনয় করেছেন মিশা সওদাগর। ওটিটি প্ল্যাটফর্ম চরকির এই সিরিজের নাম ‘যদি আমি বেঁচে ফিরি’। এই সিরিজটির মাধ্যমেই প্রথমবারের মতো ওটিটিতে দেখা যাবে বড় পর্দার এই অভিনেতাকে।

তানিম পারভেজের পরিচালনায় এই সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর। এতে মিশা সওদাগর ছাড়াও আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, দিলরুবা দোয়েল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here